বাজারের সয়াবিন তেল নিয়ে সন্দেহ বিনা মহাপরিচালকের

বরিশাল প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২০, ১৮:১৮আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১৯:৪৭

বাজারের সয়াবিন তেল নিয়ে সন্দেহ বিনা মহাপরিচালকের বাজারে বিক্রি হওয়া সয়াবিন তেল নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী। তিনি বলেন, ‘আমরা বাজার থেকে যে সয়াবিন তেল কিনি, তা আদৌ সয়াবিন কিনা; তা নতুন করে ভাবতে হবে। বাজারে যে দামে সয়াবিন বিক্রি হচ্ছে, ওই দামে আসল সয়াবিন পাওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।’

রবিবার (১২ জানুয়ারি) দুপুরে বরিশালের বাবুগঞ্জের রহমতপুর বিনা উপকেন্দ্রের প্রশিক্ষণ হলে কৃষকদের নিয়ে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। বরিশাল অঞ্চলের চাষ উপযোগী বিনা উদ্ভাবিত ডাল ও তেলজাত ফসলের চাষাবাদ কৌশল নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

বিনা মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী বলেন, ‘বিনা এখন উন্নত মানের সয়াবিন, সরিষা, বাদাম ও সূর্যমুখী চাষের ব্যবস্থা করেছে। কৃষকেরা ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় ধান চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাই বিনার সয়াবিন চাষের মাধ্যমে তারা অধিক লাভবান হতে পারবেন এবং সরকার সরাসরি কৃষকের কাছ থেকে সয়াবিন কেনার আগ্রহ প্রকাশ করেছে। বিনা পরমাণু গবেষণার মাধ্যমে নতুন নতুন জাতের ফসলের বীজ উৎপাদন করার ওপর গুরুত্ব দিয়েছে।’

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কৃষি বিশেষজ্ঞ ড. মুহাম্মদ সামসুল আলম ও উজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন তালুকদার। বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় কর্মশালায় কয়েকজন কৃষক বক্তব্য রাখেন। বাবুগঞ্জের চাঁদপাশা, উজিরপুর ও গৌরনদীর মাহিলাড়ার দেড়শতাধিক কৃষক এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন রহমতপুর বিনা উপকেন্দ্রের কর্মকর্তা ড. মো. বাবুল আখতার।

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম