৮০ মণ জাটকা জব্দ

বরিশাল প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২০, ১৭:২৮আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ১৭:২৯

৮০ মণ জাটকা জব্দ বরিশাল সদর উপজেলার দিনারের পুল এলাকায় ভোলা থেকে যশোরগামী বিআরটিসি বাস থেকে ৮০ মণ জাটকা জব্দ করা হয়েছে। বাসের সুপারভাইজার মো. ফয়সাল ও ব্যবসায়ী অপুকে আটক করা হয়। বৃহস্পতিবার বিকাল ৩টায় তাদেরকে আটক ও জাটকাগুলো জব্দ করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার এসআই মেহেদী হাসান বলেন, ‘স্থানীয়রা বাসটি আটকে পুলিশে খবর দেয়। এরপর ৮০ মণ জাটকা জব্দ করা হয়। আটক করা হয় সুপারভাইজার ফয়সাল ও ব্যবসায়ী অপুকে। জব্দ জাটকা ও আটক দুই জনকে মৎস্য বিভাগের নির্দেশে বরিশাল সদর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি করার প্রস্তুতি চলছে। আর বাসে যাত্রী থাকায় তাদের দুর্ভোগের কথা বিবেচনা করে বাসটি গন্তব্যে যেতে ছেড়ে দেওয়া হয়েছে।

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, ‘জাটকাগুলো ভোলার চরফ্যাশন উপজেলার ব্যবসায়ী শাহাবুদ্দিন যশোরে পাঠাচ্ছিলেন। এই ঘটনায় তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম