কেক খাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন

ঝালকাঠি প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২০, ১৩:১৫আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ১৩:২০

ঝালকাঠি ঝালকাঠির রাজাপুরে কেক খাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের দায়ের কোপে আব্দুর রহমান (১৮) নামে তার বড় ভাই খুন হয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কেওতা গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান উপজেলার কেওতা গ্রামের প্রবাসী আবুবকর সিদ্দিকের ছেলে। ঘটনার পর থেকে তার ছোট ভাই আব্দুল্লাহ পলতক রয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে আব্দুল্লাহ বাজার থেকে কেক নিয়ে আসে। সেই কেক থেকে কিছু অংশ আবদুর রহমান খেয়ে ফেলেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয় ও হাতাহাতি হয়। এক পর্যায়ে আব্দুল্লাহ দা দিয়ে তার বড় ভাইয়ের মাথায় কোপ দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আব্দুর রহমানকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, আব্দুর রহমান ঝালকাঠির হেমায়েত উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও তার ছোট ভাই আব্দুল্লাহ রাজাপুরের কেওতা ঘিগড়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থী।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন জানান, এ বিষয়ে নিহতের দাদা আব্দুল খালেক বাদী হয়ে আব্দুল্লাহকে আসামি করে রাজাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিকে গ্রেফতারে সাম্ভব্য সব স্থানে অভিযান চালানো হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী