বরিশালে আইএইচটির ৪ শিক্ষার্থী বহিষ্কার

বরিশাল প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২০, ১৭:৫৩আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ১৭:৫৯

ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, বরিশালের আবাসিক হল সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলোজির (আইএইচটি) চার ছাত্রকে আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। শিক্ষা কার্যক্রম থেকেও বিভিন্ন মেয়াদে তাদের বহিষ্কার করা হয় বলে প্রতিষ্ঠানটির সূত্রে জানা গেছে। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে ওই শিক্ষার্থীদের বহিষ্কারের সিদ্ধান্ত জানায় কর্তৃপক্ষ। বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন রেডিওলোজি বিভাগের দেবজিত বিশ্বাস ও সৈকত বিশ্বাস, ডেন্টাল দ্বিতীয় বর্ষের মো. ইমন ‍এবং ফার্মেসি বিভাগের পিয়াস চন্দ্র রুড়ি।

এদের মধ্যে দেবজিত ও ইমনকে শিক্ষা কার্যক্রম থেকে এক বছরের জন্য এবং সৈকত ও পিয়াসকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়।

বিষয়টি রিশ্চিত করে ইনস্টিটিউটের অধ্যক্ষ ডা. সাইফুল ইসলাম জানান, আবাসিক হলে অবস্থানকালে বহিষ্কৃতরা দুটি বিবদমান গ্রুপ হয়ে সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়ে। গত ২৩ জানুয়ারি রাতে এরা সালাউদ্দিন নামের এক ছাত্রকে হোস্টেলে মারধর করে ও একটি কক্ষে আটকে রাখে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

পরে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় বলে জানান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ।

/টিটি/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম