মিন্নির জামিন বাতিলের বিষয়ে পুলিশকে তদন্তের নির্দেশ

বরগুনা প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৫আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৫

আয়েশা সিদ্দিকা মিন্নি বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলায় জামিনে থাকা স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন বাতিলের বিষয়ে পুলিশকে আগামী ৭ দিনের মধ্য তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বরগুনা জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান মিন্নির জামিন বাতিলের বিষয়ে উভয় পক্ষের শুনানি শেষে এ নির্দেশনা দেন।
এর আগে ৮ জানুয়ারি রিফাত হত্যা মামলার সাক্ষিদের হুমকি দেওয়ার অভিযোগে রাষ্ট্রপক্ষ মিন্নির জামিন বাতিলের আবেদন করেন।
মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, ‘রিফাত হত্যা মামলায় সাক্ষিদের হুমকি দেওয়ার অভিযোগে ৮ জানুয়ারি রাষ্ট্রপক্ষ মিন্নির জামিন বাতিলের আবেদন করেন। পরবর্তীতে আদালত মিন্নির জামিন কেন বাতিল করা হবে না সে মর্মে কারণ দর্শানো নোটিশ দেয়। ১৫ জানুয়ারি আমরা নোটিশের জবাব দিলে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে জামিন বাতিলের শুনানি পিছিয়ে ২ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়। আজ বিচারক উভয়পক্ষের শুনানি শেষে আগামী ৭ দিনের মধ্যে বরগুনা সদর থানার ওসিকে ঘটনা তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘মিন্নি সাক্ষিদের হুমকি দিয়েছে, এটা হাস্যকার ছাড়া আর কিছুই না। আমরা আশা করি, পুলিশ প্রশাসন সঠিক তদন্ত করে প্রতিবেদন দাখিল করবেন।’
গত ১ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই ভাগে বিভক্ত অভিযোগপত্র (চার্জশিট) দেয় পুলিশ। একই সঙ্গে রিফাত হত্যা মামলার এক নম্বর আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

গত ১ জানুয়ারি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। অন্যদিকে গত ৮ জানুয়ারি রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনার শিশু আদালত।
এ মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা এখনও পলাতক। এছাড়া রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি ও অপ্রাপ্তবয়স্ক আসামি প্রিন্স মোল্লা উচ্চ আদালতের আদেশে এবং বরগুনার শিশু আদালতের আদেশে মারুফ মল্লিক, আরিয়ান হোসেন শ্রাবণ, মো. নাজমুল হাসান এবং রাতুল শিকদার জয় জামিনে রয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান