অন্যের পরীক্ষা দিতে এসে ৯ শিক্ষার্থী আটক, মাদ্রাসা সুপারের জেল

ভোলা প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৪আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১০




মাদ্রাসা সুপার জাকির হোসেন ভোলার দৌলতখান উপজেলায় প্রক্সি (অন্যের পরীক্ষা) দিতে আসা ৯ শিক্ষার্থী ও মাদ্রাসার সুপারকে আটক করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সরকারি আবি আব্দুল্লাহ কলেজের এসএসসি পীরক্ষাকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের মধ্যে জয়নগর বালিকা দাখিল মাদ্রাসার সুপার জাকির হোসেনকে দুই বছর এবং একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী লিজা আক্তারকে এক বছরের জেল প্রদান করা হয়। বাকিদের বয়স কম হওয়ায় তাদেরকে নিয়মিত মামলায় আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন লিমা আক্তার, রাবেয়া সুলতানা, ময়না বেগম, হামিদা বেগম, নাজমুন নাহার, বিবি খাদিজা, রুমা আক্তার ও ফারজানা আক্তার। তারা সবাই ওই মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী।
ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, ‘কলেজ কেন্দ্রে দাখিল হাদিস বিষয়ের পরীক্ষার সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাহার মিয়া, অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরীসহ জেলা প্রশাসনের একটি টিম অভিযান চালায়। এসময় ওই কেন্দ্র থেকে ৯ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়। এই কাজের সঙ্গে জড়িত থাকায় ওই মাদ্রাসার সুপার জাকিরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদ্রাসা সুপার জাকিরকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং শিক্ষার্থী লিজাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। বাকিদের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাদেরকে কেন্দ্র সচিবের মাধ্যমে নিয়মিত মামলা করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের