মুজিববর্ষ শুধু বাংলাদেশেই নয়, সারাবিশ্বে পালিত হবে: আমু

ঝালকাঠি প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২২আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪০

আমির হোসেন আমু মুজিববর্ষ শুধু বাংলাদেশেই নয়, সারাবিশ্বে একযোগে পালিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, ‘১৭ মার্চ বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী। এ উপলক্ষে সরকার বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিশ্বের সবগুলো দেশেই উৎসবমুখর পরিবেশে মুজিববর্ষ পালিত হবে। দেশের মিডিয়াগুলোর পাশাপাশি ইন্টারন্যাশনাল মিডিয়া এসব অনুষ্ঠান প্রচার করবে।’

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকালে ঝালকাঠির নলছিটি উপজেলার পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

আমু বলেন,  ‘বর্তমান সরকার মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে সক্ষম হয়েছে। এ কারণে বাংলাদেশ আজ একটি সমৃদ্ধশালী ও মর্যাদাশীল দেশ হিসেবে আজ বিশ্বের বুকে আত্মপ্রকাশ করেছে। পাশাপাশি শেখ হাসিনা শুধু বাংলার নেত্রী নয়, তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন রাষ্ট্র নায়ক হিসেবে স্বীকৃতি পেয়েছেন।’ 

বর্তমান সরকারের সময় শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে দাবি করে আমু বলেন,  ‘গ্রামকে শহরে রূপান্তর করা হচ্ছে। স্কুল-কলেজ-মাদ্রাসা সরকারি করা হয়েছে। গ্রামের স্কুলগুলোকে এমপিওভুক্ত করা হচ্ছে। ডিজিটাল ল্যাব স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা দেওয়া হচ্ছে।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী