ট্রলারে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৫

ভোলা প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৩আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৯

ভোলা ভোলার চরফ্যাশনের দুর্গম চরে ট্রলারের মধ্যে ২২ বছরের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচ জনকে আটক করেছে কোস্ট গার্ড। রবিবার (৯ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার কুকরি-মুকরি ইউনিয়নের নারকেল বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের দক্ষিণ আইচা থানায় হস্তান্তর করা হয়েছে।
আটকরা হলো−দক্ষিণ আইচা ৬ নম্বর ওয়ার্ডের হাসান সর্দার (২১), ৫ নম্বর ওয়ার্ডের সোহেল রানা সিকদার (২০), চরমানিকা ৩ নম্বর ওয়ার্ডের ওয়াসেল আহমেদ সিকদার (২২), চর কচ্ছপিয়া ৪ নম্বর ওয়ার্ডের মোরশেদ হাওলাদার (৩৫) ও একই এলাকার রিপন ফকির (২০)। অভিযুক্তদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে।
দক্ষিণ আইচা থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ বলেন, শনিবার রাতে চর কুকরি-মুকরি নারকেল বাগানের কাছে একটি ভাসমান ট্রলার দেখতে পেয়ে কোস্ট গার্ডের টহল টিমের সন্দেহ হয়।  সেটির কাছে গিয়ে এক কিশোরীকে হাত বাঁধা অবস্থায় দেখতে পান তারা। পরে চিৎকার শুনে সেখান থেকে কিশোরীকে উদ্ধার করা হয় এবং পাঁচ জনকে আটক করে থানায় হস্তান্তর করে কোস্ট গার্ড।
ওসি আরও বলেন, ভিকটিমের স্বীকারোক্তি থেকে জনা যায়, আসামি সোহেলের সঙ্গে ওই কিশোরীর মোবাইলে কথা হতো। শনিবার ওই কিশোরী তার মায়ের চিকিৎসার জন্য সোহেলের কাছে টাকা চায়। সোহেল তাকে টাকা নিতে আসতে বলে। সে টাকা নিতে এলে সোহেল ও বাকি চার আসামি তাকে একটি ট্রলারে উঠিয়ে কুকরি-মুকরির নারকেল বাগানের কাছে নিয়ে ধর্ষণ করে। আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান এ কর্মকর্তা।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম