রাবিতে আমরণ অনশন, অসুস্থ ৩৫ শিক্ষার্থী

রাবি প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৯আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৮

অনশনে শিক্ষার্থীরা বিভাগের নাম পরিবর্তনের দাবিতে বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে আমরণ অনশন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। বিভাগের নাম পরিবর্তন করে ফলিত পরিসংখ্যান করার দাবি তাদের। অনশনে এ পর্যন্ত ৩৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত কর্মসূচি চলছে।

শিক্ষার্থীদের মধ্যে তিনজন গতকাল রাতে এবং বাকিরা আজ অসুস্থ হয়ে পড়েন।তারা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অনশন কর্মসূচি শুরু পর থেকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয়, ছাত্র উপদেষ্টা ও প্রক্টর কয়েক দফা শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিতের অনুরোধ করেন। কিন্তু শিক্ষার্থীরা উপচার্যের কাছ থেকে আশ্বাস না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়া ঘোষণা দিয়েছেন।
বিভাগের তৃতীয় বর্ষের অনশনরত শিক্ষার্থী গালিব বলেন, ‘আমরা গতকাল থেকে অনশন চালিয়ে যাচ্ছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও কোনও ব্যবস্থা নেয়নি। উপাচার্য স্যার রাজশাহীর বাইরে আছেন। তিনি এলে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু আমরা এরকম আশ্বাস অনেক পেয়েছি। এখন আর আশ্বাস নয়, বাস্তবায়ন চাই। উপাচার্য স্যার নিজ মুখে আশ্বাস না দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবো।’
জানতে চাইলে ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষার্থীরা গতকাল থেকে এখানে অনশন করছে। আমরা তাদের বলেছি, উপাচার্য স্যার ঢাকায় আছেন। তিনি বিষয়টি অবগত, আজ রাজশাহী ফেরার কথা রয়েছে। তিনি না আসা পর্যন্ত আমরা কোনও সিদ্ধান্ত দিতে পারবো না।’
প্রসঙ্গত, পিএসসিতে বিষয় কোড অন্তর্ভুক্তির দাবি জানিয়ে গত ১৯ জানুয়ারি থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থীরা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম