করোনা নিয়ে গুজব ছড়ানোয় ‍ইমাম, শিক্ষকসহ ৬ জনকে জরিমানা

বরিশাল প্রতিনিধি
০১ এপ্রিল ২০২০, ১৫:৩২আপডেট : ০১ এপ্রিল ২০২০, ১৫:৩৫

জরিমানা করা ৬ জন করোনাভাইরাস সম্পর্কে গুজব ছড়ানোর অভিযোগে বরিশালের গৌরনদীর মসজিদের দুই ইমাম ও দুই শিক্ষকসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) দুপুরে আটককৃতদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ ‍আদালত।

জরিমানা পরিশোধে ব্যর্থ হলে প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। ‍ইউএনও ‍এ তথ্য জানিয়েছেন।

গৌরনদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ৬ জনকে আটক করা হয়। এরা হলেন, গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, বার্থী কলেজের শিক্ষক সালমা আক্তার, বানিয়াছড়ি মসজিদের ইমাম আব্দুল কাদের, উত্তর বিজয়পুর মসজিদের ইমাম হাসান আল-মামুন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট সিরাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষিকা দিপালী দেবনাথ।

দুই ইমাম ও অবসরপ্রাপ্ত সার্জেন্টকে মসদিজের মাইকে করোনা সম্পর্কে গুজব সৃস্টির অভিযোগে এবং অপর ৩ জনকে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে আটক করা হয়।

গৌরনদী থানার ওসি গোলাম সরোয়ার জানান,  আটককৃতরা মানুষের মাঝে করোনা সম্পর্কে নেতিবাচক খবর ছড়ানোর অভিযোগে তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ ‍আদালতে সোপর্দ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জেল-জরিমানা করেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি