করোনাভাইরাসে আক্রান্ত গুজবে দুই পোশাক শ্রমিকের বাড়িতে হামলা

বরিশাল প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২০, ২০:২৬আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ২০:২৭

বরিশাল

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলায় নারায়াণগঞ্জ থেকে আসা দুই পোশাক শ্রমিকের বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ওই উপজেলার শিহিপাশা গ্রামের বাসিন্দারা দুই শ্রমিকের বাড়িতে এই হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই দুই বাড়িতে লাল পতাকা টানিয়ে দেয়। এছাড়া ওই দুই নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।
গৈলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, গত রবিবার নারায়ণগঞ্জ থেকে নিজ গ্রামে আসেন ওই দুই নারী পোশাক শ্রমিক। তারা করোনায় আক্রান্ত হয়ে বাড়ি এসেছে গুজব ছড়িয়ে পড়লে দুপুরে শতাধিক গ্রামবাসী তাদের বাড়িতে হামলা চালায়। পরে স্থানীয় প্রশাসন ওই দুই নারীর নমুনা সংগ্রহ করে তাদের হোম কোয়ারেন্টিনে রাখার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
আগৈলঝাড়া থানার ওসি আফজাল হোসেন বলেন, খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে ওই দুইজনের নমুনা সংগ্রহ করা হয়।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী