নিরাপত্তার দাবিতে চিকিৎসাসেবা থেকে বিরত ৪০‍ ইন্টার্ন চিকিৎসক

বরিশাল প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২০, ১১:৫২আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ১২:৩৯

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল করোনা আতঙ্ক এবং নিরাপত্তার দাবিতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪০ ইন্টার্ন চিকিৎসক শনিবার (১৮ এপ্রিল) বিকাল থেকে সেবা দেওয়া থেকে বিরত রয়েছেন। তবে অন্য ইন্টার্ন ও মিডলেভেলের চিকিৎসকরা সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শুক্রবার মেডিক্যাল কলেজটির হাবিবুর রহমান ছাত্রবাসের নিবাসী এবং ৪৬তম ব্যাচের এক শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়। ওই হলে ৪০ জন ইন্টার্ন চিকিৎসকের বসবাস। এর মধ্যে ১৫ জন ইন্টার্ন চিকিৎসক করোনা আক্রান্ত ওই ছাত্রের সংস্পর্শে ছিলেন। 

পরে হাসপাতালের পরিচালকের কাছে ওই চল্লিশ ইন্টার্ন চিকিৎসকের নিরাপত্তার জন্য উন্নত পিপিই, গগজ, গ্লোভস ও মাস্কের দাবি জানানো হয়। এছাড়া ওই ১৫ জনের করোনা পরীক্ষার দাবি করা হয়। সে অনুযায়ী ১৫ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়, তবে ওই ৪০ জন ইন্টার্ন চিকিৎসক রোগীদের সেবা দেওয়া থেকে বিরত রয়েছেন।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, 'শিগিগিরই সমস্যার সমাধান হবে। হাসপাতালে এখন ইন্টার্ন চিকিৎসক ২০৯ জন ‍এবং রোগী আছেন ৪৮৭ জন। রোগীর সংখ্যা কম থাকায় সেবা দিতে কোনও সমস্যা হচ্ছে না।' 

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান