করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

বরগুনা প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২০, ০৫:৩০আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ০৫:৩০

করোনাভাইরা বরগুনায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক যুবকের (২৭) মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ওই যুবকের মৃত্যু হয়। তিনি বরগুনা পৌর শহরের ক্রোক এলাকার বাসিন্দা।

বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ূন হাসান শাহিন বিষয়টি নিশ্চিত করে জানান, গত তিন দিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছিলেন ওই যুবক। পরে সোমবার সকালে শ্বাসকষ্ট শুরু হলে মৃত্যুবরণ করেন তিনি। খবর পেয়ে তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এদিকে জেলায় গত ৯ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ৩০ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছে দুই জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন চার জন। এদের মধ্যে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আছেন ১০ জন আর নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১৪ জন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম