ঝড়ে ট্রলার ডুবে স্কুলছাত্রসহ ২ জনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি
০৬ মে ২০২০, ১৭:০০আপডেট : ০৬ মে ২০২০, ১৭:০০

ঝড়ে ট্রলার ডুবে স্কুলছাত্রসহ ২ জনের মৃত্যু ঝড়ের কবলে পড়ে বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ‍এক ছাত্রসহ দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) সকাল সাড়ে ৭টায় উপজলোর মেমানিয়া ইউনিয়নে মেঘনার শাখা নদীতে এই দুর্ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে ঘটনাস্থলের কাছাকাছি এল‍াকা থেকে দুই জনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনায় নিহতরা হলেন, ‍উপজেলার মেমানিয়া ‍ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ‍আব্দুস সালাম ভূইয়ার ছেলে দশম শ্রেণির ছাত্র রাজিব ভূইয়া ও ‍একই গ্রামের মৃত হযরত ‍আলী বেপারীর ছেলে আব্দুর রব বেপারী।

বরিশালের পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, হিজলার মেমানীয় এলাকার বাসিন্দা তারু সরদার নিজ ক্ষেতে থাকা সয়াবিন তোলার জন্য সকাল ৭টার দিকে ভাড়া করা শ্রমিকদের নিয়ে ট্রলারে করে চরে যাচ্ছিলেন। হঠাৎ ঝড় শুরু হলে ওই ট্রলারটি মাঝ নদীতে ১১ জন যাত্রীসহ ডুবে যায়। দুই জন ছাড়া বাকি সবাই সাঁতরে তীরে ওঠে।

পরে ওই দুই জনের মরদেহ নদীতে ভেসে উঠতে দেখে এলকাবাসী। এরপর বিষয়টি পুলিশে জানায় তারা। পরে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান