চিকিৎসকদের অবহেলায় করোনা ওয়ার্ডে রোগীর মৃত্যুর অভিযোগ

বরিশাল প্রতিনিধি
১৫ মে ২০২০, ১৫:৪৬আপডেট : ১৫ মে ২০২০, ১৫:৪৭

শের ই বাংলা মেডিক্যাল কলেজ চিকিৎসকদের অবহেলায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন এক গৃহবধুর (২২) মৃত্যুর হয়েছে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৪ মে) রাতে তার মৃত্যু হয়। মারা যাওয়া ওই গৃহবধূর বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার চর যমুনা গ্রামে।

তবে অভিযোগ অস্বীকার করে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন। তিনি বলেন,  ৯ মে করোনার উপসর্গ নিয়ে আসা ওই গৃহবধূকে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। রবিবার ওই রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। ১০ মে রাতে করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপরও অসুস্থ থাকার কারণে তাকে আইসোলেশন রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। দু’দিন আগে ওই রোগীর পেটে ব্যথা ও পেট ফুলতে শুরু করে। বৃহস্পতিবার বিকালে থেকে তার স্বাস্থ্যের অবনতি ঘটে রাত সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়।

ওই নারীর স্বজনদের অভিযোগ, ২০১৮ সালে সন্তান প্রসবের পর থেকে ওই গৃহবধূর খিচুনি ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। ৯ মে তাকে শেবাচিম হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগ থেকে উপসর্গ ভালভাবে না শুনেই করোনা ওয়ার্ডে পাঠানো হয়। ১০ মে করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসলেও গৃহবধূকে করোনা ওয়ার্ডে রাখা হলেও সেখানে সঠিক চিকিৎসা না দেওয়ায় তিনি মারা যান।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান