বরিশালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বরিশাল প্রতিনিধি
২৭ জুন ২০২০, ১৮:০০আপডেট : ২৭ জুন ২০২০, ১৮:০০

বরিশালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৬ জুন) রাত ১১টার দিকে মাধবপাশা বাজারের গ্রামীণ ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে।

শনিবার (২৬ জুন) দুপুরে মরদেহ শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ডেকোরেটর ব্যবসায়ী লোকমান স্থানীয় ফুলতলা গ্রামের মোসলেম সিকদারের ছেলে।

বরিশাল মেট্রোপলিটনের বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ-বিন আলম জানান, অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় রক্তাক্ত আহতাবস্থায় লোকমান রাতে মাধবপাশা বাজারের গ্রামীণ ব্যাংকের সামনে পড়ে থাকে। কিছুক্ষণের মধ্যে সেখানেই তার মৃত্যু হয়। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবুল কালাম আজাদ জানান, এই ঘটনায় মামলা দায়েরসহ অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম