ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ আটক তিন জলদস্যু

ভোলা প্রতিনিধি
২১ জুলাই ২০২০, ১৬:৪৬আপডেট : ২২ জুলাই ২০২০, ০১:১৫

কোস্টগার্ডের হাতে আটক তিন জলদস্যু ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ তিন জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার ভেলুমিয়া চর সংলগ্ন তেতুলিয়া নদী থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মো. জাকির হোসেন (৩৫), মো. মানিক (২৭) ও মো. হেমায়েত হোসেন (২৫)। এরা সবাই পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাসিন্দা।

কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লে. মাহাবুবুল আলম শাকিল জানান, পটুয়াখালীর কালাইয়া বাজার থেকে গরু-মহিষ কিনে নৌকা দিয়ে ভোলার ভেলুমিয়া আসছিলেন ব্যবসায়ী সাত্তার মাঝি ও রুবেল মাঝি। পথে তেতুলিয়া নদীর ভেলুমিয়া ১৬ নম্বর চর এলাকায় একটি জলদস্যু বাহিনী তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। এ সময় ব্যবসায়ীদের চিৎকারে নদীতে টহলরত কোস্টগার্ড দল এগিয়ে আসে। তখন জলদস্যুরা পালিয়ে যেতে চেষ্টা করলে কোস্টগার্ড সেখান থেকে একটি দেশীয় পিস্তলসহ তিন জলদস্যুকে আটক করে।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় ডাকাতির মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
‘আইন সবার জন্য সমান হওয়া উচিত’
‘আইন সবার জন্য সমান হওয়া উচিত’
রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণার আদেশ স্থগিত
রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণার আদেশ স্থগিত
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি