নিখোঁজের ৭ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
২৭ আগস্ট ২০২০, ০৬:০৯আপডেট : ২৭ আগস্ট ২০২০, ০৬:১১

নিহত ইজিবাইক চালক মামুন রাঢ়ী নিখোঁজের ৭ দিন পর বুধবার (২৬ আগস্ট) দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী হাইস্কুল সংলগ্ন খালের কচুরিপানার মধ্য থেকে ইজিবাইক চালক মামুন রাঢ়ীর মুখ বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত যুবক মামুন উজিরপুর উপজেলার বাসিন্দা আব্দুস সালাম রাঢ়ীর ছেলে।

সে বাটাজোর এলাকায় ভাড়া বাসায় থাকতো। পুলিশের ধারণা মামুনকে হত্যা করে ইজিবাইক নিয়ে মরদেহ ওই খালে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

ওসি গোলাম ছরোয়ার জানান, বার্থী হাইস্কুল সংলগ্ন খালের কচুরিপানার মধ্যে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। খবর পেয়ে মামুনের স্বজনরা মরদেহ শনাক্ত করেন। মামুনের মুখমন্ডলে একাধিক আঘাতে চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, গত ১৯ আগস্ট রাত ৯টার দিকে বাটাজোর থেকে ইজিবাইকে যাত্রী নিয়ে ভূরঘাটার দিকে যাচ্ছিল মামুন। এরপর থেকে সে নিখোঁজ হয়।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা শিক্ষককে মারধর করে পুলিশে সোপর্দ
ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা শিক্ষককে মারধর করে পুলিশে সোপর্দ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু 
বাংলাদেশের বরখাস্ত কোচ চাকরি পেলেন যুক্তরাষ্ট্রের ক্লাবে
বাংলাদেশের বরখাস্ত কোচ চাকরি পেলেন যুক্তরাষ্ট্রের ক্লাবে
রাষ্ট্রপতির এপিএস হলেন তৈমোর হোসেন খান
রাষ্ট্রপতির এপিএস হলেন তৈমোর হোসেন খান
সর্বাধিক পঠিত
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার