প্রধানমন্ত্রীর প্রকল্প: নির্মাণের পরই ধসে পড়লো ঘরের দেয়াল

বরিশাল প্রতিনিধি
২৯ আগস্ট ২০২০, ১৮:১৫ আপডেট : ২৯ আগস্ট ২০২০, ১৮:৪২

নির্মাণের পরপরই ধসে পড়ে দেয়াল জায়গা আছে, ঘর নেই—এমন অসহায় ও দুস্থদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব প্রকল্প থেকে নির্মাণ করে দেওয়া হচ্ছে বসতঘর। তবে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে নির্মাণ করা মাত্রই বসতঘরের দেয়াল ধসে পড়ার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, বরিশালের আগৈলঝাড়ায় এক অসহায়ের বসতঘর নির্মাণ করার পরপরই দেয়াল ধসে পড়ে। অনন্ত বাড়ৈ নামের ওই গৃহিণী উপজেলার বাগধা ইউনিয়নের জোবারপাড় (রামদেবেরপাড়) গ্রামের বাসিন্দা।

জানা গেছে, আগৈলঝাড়ায় অসহায়দের গৃহ নির্মাণে প্রধানমন্ত্রীর প্রকল্প বাস্তবায়নে সভাপতি হিসেবে আছেন উপজেলা নির্বাহী অফিসার। অসহায়দের ঘর নির্মাণে ঠিকাদারের দায়িত্বে আছেন গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য তরিকুল ইসলাম চাঁন।

অনন্ত বাড়ৈ জানান, গত মঙ্গলবার থেকে তার ঘর নির্মাণের কাজ শুরু হয়। ঠিকাদার নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় নির্মাণাধীন ঘরের পশ্চিম ও দক্ষিণ পাশের দেয়াল বৃহস্পতিবার ধসে পড়ে। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য প্রদীপ রায়কে জানালে তিনি কাজের গুণগত মান নিয়ে কথা বলায় ঠিকাদার চাঁন তকে গালমন্দ করেন।

এ ব্যাপারে ঠিকাদার চাঁন বলেন, ‘কাজের মান ঠিক আছে। বৃষ্টির কারণে পানি জমে দেয়াল ভেঙে পড়েছে।’

প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম বলেন, ‘ঘর নির্মাণ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরেজমিনে বিষয়টি দেখে রিপোর্ট দেওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সেই পর্যন্ত ঠিকাদারের কাজ বন্ধ থাকবে।’

ওই ঘর নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে এক লাখ ২০ হাজার টাকা। ওই টাকায় দুই কক্ষবিশিষ্ট টিনের ছাউনি দিয়ে নির্মাণ কাজ সম্পন্ন করবে ঠিকাদার। এরপর যার নামে বরাদ্দ রয়েছে তাকে ঘর হস্তান্তর করবেন ইউএনও। ওই ঠিকাদার উপজেলায় আরও ১৮টি ঘর উত্তোলনেরও দায়িত্ব পেয়েছেন।

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গোপসাগরে লঘুচাপ, কেমন থাকবে আজকের আবহাওয়া
বঙ্গোপসাগরে লঘুচাপ, কেমন থাকবে আজকের আবহাওয়া
মহাসড়কে অটোরিকশার অপ্রতিরোধ্য যাত্রা, নিষেধাজ্ঞা শুধুই কাগজে-কলমে
মহাসড়কে অটোরিকশার অপ্রতিরোধ্য যাত্রা, নিষেধাজ্ঞা শুধুই কাগজে-কলমে
সঙ্গী আপনার সম্পর্কে চ্যাটজিপিটিতে কী লেখে, জানতে চান?
সঙ্গী আপনার সম্পর্কে চ্যাটজিপিটিতে কী লেখে, জানতে চান?
হাম্বলব্র্যাগিং: বিনয় দেখাতে গিয়ে উল্টো বিরক্তির কারণ হচ্ছেন না তো?
হাম্বলব্র্যাগিং: বিনয় দেখাতে গিয়ে উল্টো বিরক্তির কারণ হচ্ছেন না তো?
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট