২ কোটি টাকা মূল্যের জালে আগুন

বরিশাল প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২০, ২৩:৩০আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২৩:৩৫

২ কোটি টাকা মূল্যের জালে আগুন বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৮ লাখ মিটার অবৈধ জাল এবং ২৪০ কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে নৌ বাহিনী। নৌ বাহিনীর জাহাজ তিস্তার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল কাইয়ুম রবিনের নেতৃত্বে শনিবার (১৭ অক্টোবর) ভোর ৫টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

বিএনএস তিস্তার সাব-লেফটেন্যান্ট শামস সাদেকীন জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় দেশের সব নদ-নদীতে মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করে সরকার। তাই বরিশালের মেঘনা, সিপলী, ধলাহার, তেতুলিয়া, কালাবদর ও কীর্তণখোলা নদীতে অভিযান চালিয়ে এই অবৈধ জাল জব্দ করা হয়। তবে জেলেরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

সন্ধ্যায় জব্দকৃত জাল নগরীর কীর্তণখোলা নদীর তীরবর্তী রসুলপুর চরে নিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী সুজার উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত ইলিশ মাছ ১৯টি এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে বিতরণ করা হয়।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি