রিফাত হত্যা: অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় মঙ্গলবার

বরগুনা সংবাদদাতা
২৬ অক্টোবর ২০২০, ১২:১৭আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ১৩:০৬

রিফাত হত্যা

বরগুনার শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) রায় ঘোষণা করবেন আদালত। জেলা শিশু আদালতের বিচারক হাফিজুর রহমান রায় ঘোষণার এ তারিখ ঘোষণা করেছেন। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রদান করবেন আদালত। আসামিপক্ষের প্রত্যাশা ন্যায়বিচারের।

গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে কিশোর গ্যাং বন্ড বাহিনী কুপিয়ে গুরুতর জখম করে রিফাত শরীফকে।  চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকালেই বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। ঘটনার পরদিন ২৭ জুন রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। রিফাতের ওপর হামলার ছয়দিন পর ২ জুলাই ভোর রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় প্রধান আসামি সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ড।

রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বলেন, ‘৩০ সেপ্টেম্বর প্রাপ্তবয়স্ক আসামিদের ক্ষেত্রে আদালত যে রায় দিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট। অপ্রাপ্তবয়স্ক আসামিদের ক্ষেত্রেও আদালত সর্বোচ্চ শাস্তি দেবেন সেই প্রত্যাশা আমাদের। এই রায়ের মাধ্যমে এমন দৃষ্টান্ত স্থাপন করা হোক যাতে আর কোনও অপ্রাপ্তবয়স্ক অপরাধী এরকম জঘন্য অপরাধ করতে সাহস না পায়।’

বরগুনা পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক হাসানুর রহমান ঝন্টু বলেন, ‘এই মামলায় অত্যন্ত দক্ষতার সঙ্গে বরগুনা পুলিশ প্রশাসন প্রতিবেদন দাখিল করেছেন। তাই তাদেরকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্যক্রম শেষ হওয়ায় বিচার বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, ‘এই মামলায় রাষ্ট্রপক্ষের ৭৫ সাক্ষীর মধ্যে ৭৪ জনকে আদালতে উপস্থাপন করতে সক্ষম হয়েছি। এছাড়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ৭ আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। সাক্ষী-প্রমাণ আমরা রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে আদালতে উপস্থাপন করেছি তাতে আদালতে আসামিদের সর্বোচ্চ শাস্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।’

আসামিপক্ষের আইনজীবী নারগিস সুলতানা সুরমা বলেন, ‘আমরা আসামিদের পক্ষে যেসব তথ্য-উপাত্ত উপস্থাপন করেছি তাতে আমরা ন্যায়বিচার পাবো।’

 

 

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের