ধর্মীয় অনুভূ‌তি‌তে আঘাতের অভিযোগে সা‌বেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

পটুয়াখালী সংবাদদাতা
১৩ নভেম্বর ২০২০, ২৩:০৬আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ২৩:১০

ধর্মীয় অনুভূ‌তি‌তে আঘাতের অভিযোগে সা‌বেক ছাত্রলীগ নেতা গ্রেফতার সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে ধর্মীয় অনুভূ‌তি‌তে আঘাত দেওয়ার অভি‌যো‌গে পটুয়াখালী জেলা ছাত্রলী‌গের সা‌বেক গণ‌শিক্ষা‌বিষয়ক এক সম্পাদককে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। শুক্রবার (১৩ নভেম্বর) বিক‌াল সা‌ড়ে ৫টার দি‌কে পটুয়াখালীর আউলিয়াপুর এলাকা থে‌কে ডি‌বি পু‌লিশ তা‌কে গ্রেফতার ক‌রে। তার বিরু‌দ্ধে পুলিশ বাদী হয়ে ডি‌জিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার মো‌র্শেদ। তিনি জানান, গত ক‌য়েক‌দিন ধ‌রে ইসলাম ধর্ম নি‌য়ে তার ফেসবুক আইডি থেকে ধর্মীয় অনুভূতি‌তে আঘাতসহ নানা ধর‌নের অপপ্রচার চালানো হচ্ছিল। যা নি‌য়ে সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যম এবং স্থানীয়দের মধ্যে সমালোচনার ঝড় ওঠে। যা বি‌ক্ষো‌ভেও প্রকাশ পায়। বিষয়‌টি পটুয়াখালী জেলা পু‌লি‌শের নজ‌রে আস‌লে গুরুত্ব সহকা‌রে নি‌বিড় পর্যবেক্ষণের পর তা‌কে গ্রেফতার ক‌রা হয়। তার বিরু‌দ্ধে পু‌লিশ বাদী হ‌য়ে ডি‌জিটাল নিরাপত্তা আইনে এই মামলা করেছে।

এদিকে শুক্রবার বাদ জুমা শহ‌রের বি‌ভিন্ন স্থা‌নে তার বিরু‌দ্ধে বি‌ক্ষোভ ক‌রে তা‌কে গ্রেফতারের জন‌্য প্রশাসন‌কে আল্টিমেটাম দেয় বিভিন্ন ধর্মীয় সংগঠন।
প্রসঙ্গত, পটুয়াখালী জেলাসহ দে‌শের বি‌ভিন্ন এলাকায় তিনি ব্লগার হিসেবে প‌রি‌চিত। সম্প্রতি পটুয়াখালী শহ‌রের বি‌ভিন্ন প‌রিত‌্যক্ত জ‌মি‌তে কৃষ্ণচূড়া গাছ লা‌গি‌য়ে ‘অক্সিজেনের ফে‌রিওয়ালা’ হিসে‌বে তিনি প‌রি‌চি‌তি লাভ ক‌রে‌ন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম