পুলিশের অসতর্কতায় পালালো আসামি!

ঝালকাঠি প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২০, ১৫:২২আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১৫:২২

ঝালকাঠি

অসতর্কতার কারণে ঝালকাঠির নলছিটিতে জহিরুল ইসলাম রিমন আকন নামের এক আসামি গ্রেফতারের পর পুলিশের কাছ থেকে পালিয়ে গেছে। উপজেলার দপদপিয়া ইউনিয়নের বুড়িরহাট বাজারে শুক্রবার (২৭ নভেম্বর) এ ঘটনা ঘটে। রিমনকে না পেয়ে তার ব্যবহৃত মোটরসাইকেল ও সহযোগী সোহাগ মোল্লাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

রিমন দপদপিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানায়, উপজেলার ভরতকাঠি এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক অমল ব্যানার্জির ছেলে বাপিন ব্যানার্জি ও তার আত্মীয়-স্বজনকে মারধরের ঘটনায় গত ২৬ নভেম্বর নলছিটি থানায় একটি মামলা হয়। ওই মামলার ১নং আসামি রিমন। শুক্রবার দুপুরে নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম ও কনস্টেবল শহিদুল ইসলাম উপজেলার বুড়িরহাট বাজারে গিয়ে আসামি রিমনকে তার দোকানে বসা দেখতে পায়। ওই সময় তারা তাকে গ্রেফতার করতে গেলে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে রিমন কনস্টেবল শহিদুলকে ধাক্কা দিলে দেয়ালের সঙ্গে লেগে তার কপাল ফেটে যায়। এ সুযোগে রিমন দোকান থেকে রাস্তায় লাফিয়ে পড়ে দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে নলছিটি থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌছে রিমনকে গ্রেফতারে আশেপাশের এলাকায় অভিযান চালায়। পরে রিমনের ব্যবহৃত মোটরসাইকেলটি বুড়িরহাট বাজার থেকে অন্যত্র সরিয়ে নিতে আসে তার সহযোগী সোহাগ মোল্লা। ওই সময় সোহাগ মোল্লাকে আটক করে মোটরসাইকেলসহ থানায় নিয়ে যায় পুলিশ। 

লাকাবাসীর অভিযোগ, রিমনকে গ্রেফতার করতে আসা পুলিশ সদস্যদের অসতর্কতার কারণে তিনি  পালিয়ে গেছেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম তালুকদার বলেন, ‘মামলার পর তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল (পিও) পরিদর্শনে গেলে আসামি রিমন তাদের দেখে পালিয়ে যায়। এ কারণে ওই সময় তাকে গ্রেফতার করা যায়নি।’

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি