মালিককে মারধরের জেরে ঝালকাঠি-বরিশালসহ ১০ রুটে বাস বন্ধ

বরিশাল ও পিরোজপুর প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২০, ১৮:০০আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১৯:৫৫

ঝালকাঠি জেলা বাসস্ট্যান্ড বাস মালিকে মারধর এবং টেম্পু শ্রমিকদের হামলার জেরে বরিশাল-খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে ঝালকাঠি জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি। বুধবার (২ ডিসেম্বর) সকাল ১০টার পর থেকে তারা বাস চলাচল বন্ধ করে দেয়।

ঝালকাঠি বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ অভিযোগ করে জানান, বরিশাল-ঝালকাঠি-খুলনা আঞ্চলিক মহাসড়কে থ্রি-হুইলার যানবাহন চলাচল নিষিদ্ধ হলেও এই মহাসড়কে প্রতিনিয়ত থ্রি হুইলার যানবাহন চলছে। মালিক সমিতি বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েও তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না। বুধবার সকাল ৯টার দিকে ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় বাস মালিক গোলাম রসুল আঞ্চলিক মহাসড়কে টেম্পু চলাচলে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে টেম্পু চালকরা তাকে মারধর করে।

এই ঘটনার প্রতিবাদে ঝালকাঠি বাস টার্মিনালে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনের কাছে আঞ্চলিক মহাসড়কে মাহিন্দ্রা গাড়ি (থ্রি হুইলার) বন্ধের দাবি জানিয়ে অনির্দিষ্টকালের জন্য ১০ রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে বুধবার সকাল ১০টা থেকে ঝালকাঠি-বরিশাল, বাগেরহাট, পিরোজপুর, পাথরঘাটা, ভাণ্ডারিয়া, কাউখালী, মঠবাড়িয়া, আমুয়া এবং খুলনাসহ ১০ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এই রুটের হাজারো যাত্রী।

বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন জানান, ঝালকাঠির বাস শ্রমিকরা ওই জেলার প্রবেশদ্বার বরিশাল নগরী সংলগ্ন রায়াপুর এলাকায় অবস্থান নিয়ে বরিশালের বাস ঝালকাঠিতে ঢুকতে দিচ্ছে না। এ কারণে বরিশাল থেকে ঝালকাঠি, পিরোজপুর ও খুলনা রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী