‘আ.লীগের কাছে স্বাধীনতা-গণতন্ত্র-সীমান্ত নিরাপদ নয়’

বরিশাল প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২০, ১৮:৩৫আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ১৮:৩৫

বরিশালে বিএনপির প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার আওয়ামী লীগ সরকারকে ব্যর্থ হিসেবে অভিহিত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার। তিনি বলেন, ‘আওয়ামী লীগের কাছে দেশের স্বাধীনতা, গণতন্ত্র, সীমান্ত, মানুষের জানমাল-সম্পদ কোনও কিছুই নিরাপদ নয়। এই ব্যর্থ সরকার আজকে দেশের মানুষকে রক্ষা করতে পারছে না। শুধু অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের সবকিছু ভারতের কাছে বিলিয়ে দিচ্ছে।’

সোমবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় বরিশাল শহরের সদর রোডস্থ দলীয় কার্যলয়ের সামনে সীমান্তে বাংলাদেশিদের হত্যার প্রতিবাদে কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এই বিএনপি নেতা বলেন, ‘ভারতকে আমাদের সরকারের পরম বন্ধু ভেবে দেশের অনেক সম্পদ দেওয়ার পরও তারা নির্বিচারে সীমান্তে পাখির মতো মানুষ হত্যা করছে। কিন্তু এরপরও আমাদের সরকারের কন্ঠে কোনও প্রতিবাদ নেই। প্রধানমন্ত্রী বিএসএফর গুলি থামাতে পারছেন না।’

সরোয়ার বলেন, ‘আমরা উন্নয়ন চাই, তবে দেশের গণতন্ত্র হত্যা করে নয়। আজ দেশে গণতন্ত্র নেই বলে দেশের মধ্যে কোনও জবাবদিহিতা নেই। নেই আইনের শাসন ও ন্যায় বিচার।’

তিনি আরও বলেন, ‘সরকার দেশের সাধারণ মানুষকে বোকা বানিয়ে উন্নয়নের নামে কোটি কোটি টাকা লুন্ঠন করে দেশের বাইরে পাচার করছে। তাই আগামী দিনে এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া কোনও বিকল্প নেই।’ এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান সরোয়ার।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, যুগ্ম সাধারণ আনায়ারুল হক তারিন, জেলা যুবদল সভাপতি পারভেজ আকন বিপ্লব, মহানগর যুবদল সম্পাদক মাসুদ হাসান মামুনসহ অঙ্গ সংগঠনের নেতারা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম