প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন

বরিশাল প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২১, ১৫:৫৩আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ১৬:১৮

বরিশাল মুলাদী উপজেলার রামারপুল গ্রামে প্রতিবন্ধীকে ধর্ষণের দায়ে একই গ্রামের তরিকুল ইসলাম হাওলাদার মোরসালিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ বছরের দণ্ডাদেশ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আসামি মোরসালিন একই গ্রামের মালেক হাওলাদারের ছেলে। নির্যাতিতা শারীরিক ও মানসিক প্রতিবন্ধী।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আজিবুর রহমান জানান, ২০১৬ সালের ২৫ এপ্রিল নির্যাতিতার মা তাকে বাড়িতে রেখে অন্যত্র বেড়াতে যায়। এ সুযোগে ২৬ এপ্রিল রান্নাঘরে জোরপূর্বক প্রতিবন্ধীকে ধর্ষণ করে মোরসালিন। ডাক-চিৎকার দিলে গ্রামবাসী এগিয়ে আসার পূর্বে সে পালিয়ে যায়।
এ ঘটনায় ২৭ এপ্রিল নির্যাতিতার মা বাদী হয়ে মোরসালিনকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। একই বছরের ১০ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা মুলাদী থানার এসআই শহিদুল ইসলাম মোরসালিনকে অভিযুক্ত করে চার্জশিট দেন। ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক আসামিকে দণ্ড দিলেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম