ভাতিজিকে ধর্ষণ, চাচার যাবজ্জীবন

বরিশাল প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২১, ১৫:৩৮আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ১৫:৩৮

বরিশালের মুলাদীতে ডিক্রিরচর এলাকায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় চাচা ইদ্রিস হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

আদালতের এপিপি নাজমা বেগম শিউলী জানান, নির্যাতনের শিকার ছাত্রী তার সৎ মায়ের সঙ্গে মুলাদীতে থাকতো। তার বাবা ঢাকায় কাজ করতেন। সৎ মা বকাঝকা করলে নির্যাতনের শিকার ছাত্রী আসামি ইদ্রিসের ঘরে গিয়ে আশ্রয় নিতো। ২০১৫ সালের ২৫ মার্চ সৎ মায়ের হাতে মার খেয়ে ইদ্রিসের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে ওই ছাত্রী। গভীর রাতে ইদ্রিসের স্ত্রী ঘরের বাইরে বের হলে ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনা কাউকে বললে তার ছোট ভাই ও তাকে হত্যার হুমকি দেয়।

এর কিছুদিন পর সৎ মা গোসলরত ছাত্রীর শরীরের পরিবর্তন লক্ষ্য করে মেয়েকে চাপ দিলে সে সবকিছু বলে দেয়। বিষয়টি তার পিতার কাছে জানালে সে বাড়িতে এসে ওই বছরের ৩০ জুলাই বাদী হয়ে একমাত্র ইদ্রিসকে আসামি করে মামলা দায়ের করেন। একই বছরের ৫ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মুলাদী থানার এসআই ফারুক হোসেন খান একমাত্র ইদ্রিসকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ওই রায় দেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম