পিরোজপুরে সন্ত্রাসী হামলায় ৫ পুলিশ সদস্য আহত

পিরোজপুর প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২১, ১৮:৩৪আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১৯:২৮

পিরোজপুর শহরতলির কুমারখালী এলাকায় রবিবার (২৪ জানুয়ারি) গভীর রাতে পুলিশের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক সৈকত হোসেন সানি, উপ-পরিদর্শক মাহামুদুল হাসান, সহকারী উপ-পরিদর্শক মো. খাইরুল হোসেন, সহকারী উপ-পরিদর্শক সাইফুল ইসলাম এবং কনস্টেবল মো. মারুফ হাওলাদার।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নুরুল ইসলাম বাদল জানান, কয়েকদিন আগে পিরোজপুর সিভিল সার্জন কার্যালয় থেকে সিসি ক্যামেরা চুরি হয়। পুলিশ এ ঘটনায় রবিবার রাত ২টার দিকে কুমারখালী এলাকা থেকে হাসান সিকদারকে আটক করে থানায় আনার সময় হাসানের সহযোগীরা তাকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশের ওপর হামলা চালায়। হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত এবং পুলিশের পিকআপ ভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে।

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক তারেক আজিজুল্লাহ জানান, আহত পাঁচ পুলিশের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক মাহামুদুল হাসান বাদী হয়ে ১৬ জনের নামসহ অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ এ ঘটনায় হাসানসহ ৮ জনকে আটক করেছে বলে জানান ওসি।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি