নৌকার নির্বাচনি অফিসে আগুন: আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২১, ০৩:৩৯আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ০৩:৪২

ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীর নির্বাচনি অফিস পোড়ানোর মামলায় এজাহার নামীয় আসামি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ফিরোজ (৪৮) কে গ্রেফতার করা হয়েছে। নলছিটি থানার ওসি আলী আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। 

গ্রেফতারকৃত ফিরোজ সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী জাকিয়া খাতুন সীমার স্বামী। শহরের সাথীর মোড় নামক স্থানে স্ত্রীর পক্ষে নির্বাচনি প্রচারনার সময় গোলাম মোস্তফা ফিরোজকে নলছিটি থানার ওসি (তদন্ত) আ. হালিম তালুকদার গ্রেফতার করেন।

মঙ্গলবার গভীর রাতে নলছিটি পৌর এলকার তালতলা রাস্তার মোড়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। এই ঘটনা সাবেক কাউন্সিলর ও আ. লীগ প্রার্থীর সমর্থক রেজাউল ইসলাম বাবু তালুকদার বাদি হয়ে নলছিটি ফিরোজসহ নামদারী ২৫ ও অজ্ঞাত ৩০/৩৫ জনের বিরুদ্ধে নলছিটি থানায় মামলাটি দায়ের করেন।

এ ব্যাপারে নলছিটি থানার ওসি আলী আহমেদ বলেন, লিখিত অভিযোগ পেয়ে মামলা রুজু করি (মামলা নং ১৬)। মামলার প্রাধান আসামি গোলাম মোস্তফা ফিরোজকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

/এএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম