সৈকতে ভেসে এলো মৃত ডলফিন, শরীরে আঘাতের চিহ্ন

পটুয়াখালী প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২১, ১২:৩৭আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ১২:৩৭

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ১০ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দিবাগত গভীর রাতে সৈকতের লেম্বুরবনের তিন নদীর মোহনায় ডলফিনটি ভেসে ওঠে। প্রথমে স্থানীয় জেলেরা মাছটি দেখতে পেয়ে মৎস্য বিভাগের কর্মকর্তাদের খবর দেন।

স্থানীয় ট্যুরিজম ব্যবসায়ী কেএম বাচ্চু জানান, ডলফিনটির শীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে জেলেদের আঘাতে এটির মৃত্যু হয়েছে। এর আগেও সৈকতে বেশ কয়েকটি মৃত ডলফিন ও তিমি সৈকতে ভেসে আসে। তবে কী কারণে এসব মাছের মৃত হচ্ছে সেটা নিশ্চিত করতে পারেনি মৎস্য বিভাগ। মৃত এসব মাছ সংরক্ষণের জন্য কুয়াকাটায় একটি সংরক্ষণাগার নির্মাণের দাবি জানিয়েছেন ট্যুরিজম ব্যবসায়ীরা।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী জানান, সংরক্ষণাগার না থাকায় মাছটি ট্যুরিস্ট পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে মাটিচাপা দেওয়া হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি