ফোনে কথা বলতে বলতে সড়ক পারাপারের সময় অটোচাপায় নিহত

পিরোজপুর প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২৪আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২৪

পিরোজপুর-হুলারহাট সড়কে সড়ক দুর্ঘটনায় আতাউর রহমান ওরফে কিং কং নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১০ ফেব্রুয়ারি) পিরোজপুর পৌরসভার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ভগ্নিপতি পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সিকদার চান জানান, পিরোজপুর পৌরসভার সামনে রিকশা থেকে নেমে মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিলেন আতাউর। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় তাকে প্রথমে জেলা হাসপাতালে নেওয়া হয়।  সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাসা পিরোজপুর শহরের উকিল পাড়া সড়কে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম