চিকিৎসা ও আইনশাস্ত্রে বাংলা ভাষা প্রতিষ্ঠিত করতে হবে: গাফফার চৌধুরী

বরিশাল প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২১, ০১:২৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ০১:২৯

বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও অমর একুশে গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী বলেছেন, ১৯৫২ সালের মতো বর্তমান শিক্ষক সমাজ, ছাত্র ও বুদ্ধিজীবীদের ঐক্যবদ্ধ ভূমিকা নিতে হবে।

রবিবার (২১ফেব্রুয়ারি) বিকেলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

লন্ডন থেকে যুক্ত হয়ে তিনি বলেন, সাহিত্যে এই বাংলা ভাষাকে যেভাবে প্রতিষ্ঠা করা গেছে সেভাবে চিকিৎসাশাস্ত্র আইনশাস্ত্রসহ অন্যান্য ক্ষেত্রে প্রতিষ্ঠা করা যায়নি। অন্য সব ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার কীভাবে বাড়ানো যাবে সে লক্ষে আমাদের কাজ করতে হবে।

শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে যুক্ত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন।

বক্তব্য রাখেন ইতিহাস ও সভ্যতা বিভাগের প্রভাষক সুরাইয়া আক্তার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সোহেল রানা, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় সরকার কুমার। সভাটি সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. খোরশেদ আলম। সভায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা যুক্ত ছিলেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি