ভবনের প্ল্যান পাস করিয়ে দেওয়ার নামে প্রতারণা

বরিশাল প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৫২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৫২

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রকৌশলী পরিচয়ে ভবন মালিকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টাকালে আবদুস সবুর খান নামে এক প্রতারককে আটক করেছে নগর কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আটক করা হয়।
সবুর বরিশাল নগ‌রীর বৈদ্যপাড়া এলাকার ভাড়াটে বাসিন্দা। সে বানারীপাড়া উপজেলা প্রকৌশল দফতরের একটি প্রকল্পে মাস্টার রোলে কাজ করছে। বিকেলে তাকে থানায় সোপর্দ করা হয়।
সব‍ুর ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আব্দুর রহমানের ছেলে।

সিটি করপোরেশন এর প্রশাসনিক কর্মকর্তা কাজী মোয়াজ্জেম হোসেন জানান, সবুর নগরীর বিভিন্ন এলাকায় নিজেকে বিসিসি’র প্রকৌশলী দাবি করে প্রতারণার মাধ্যমে ভবন মালিকদের নানাভাবে হয়রানি করে আসছিল। ভবন মালিকদের কাছ থেকে টাকা নিয়ে প্ল্যান পাস করিয়ে দেওয়ার কথা বলে সে টাকা হাতিয়ে নিতো। এছাড়াও বিভিন্ন ত্রুটির কারণে যেসব প্ল্যান আটকে থাকতো সেগুলো পাস করিয়ে দেওয়ার কথা বলেও টাকা নিতো।

সম্প্রতি নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের আজি‌জিয়া হাউজিংয়ের আঞ্জুমান আরা বেগম নামের এক ভবন মালিকের কাছে যায় সবুর এবং নি‌জে‌কে সি‌টি কর‌পো‌রেশ‌নের প্র‌কৌশলী ফ‌রিদ মাহমুদ হিসেবে প‌রিচয় দেয়। এ সময় ওই ভবনটি জ‌মি না ছে‌ড়ে বিধি ব‌হির্ভূতভা‌বে নির্মাণ করা হয়েছে বলে দাবি করে বাড়ির মালিককে হয়রা‌নি শুরু ক‌রে। এসময় টাকা পেলে সমস্যাটি মিটমাট করার প্রস্তাবও দেয় সে।
এতে ওই ভবন মালিকের সন্দেহ হলে তারা বরশিাল সিটি করপোরেশন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরবর্তীতে বিসিসি কর্মকর্তারা তাকে বৃহস্পতিবার দুপুরে কৌশলে নগর ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করে। এসময় সবুর তার সকল অপকর্মের কথা স্বীকার করে।

এ ঘটনায় মামলা দায়েরসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম