পটুয়াখালীতে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

পটুয়াখালী প্রতিনিধি
০৮ মার্চ ২০২১, ১৪:১৩আপডেট : ০৮ মার্চ ২০২১, ১৪:৪১

পটুয়াখালীর মহিপুরে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক রুবেল পাহলান (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৮ মার্চ) সকালে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ইউসুফপুর মহিলা মাদ্রাসা সংলগ্ন ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত রুবেল লতাচাপলী ইউনিয়নের পাঞ্জুপাড়া গ্রামের লাল মিয়া পাহলানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (৭ মার্চ) রাত ১০টার দিকে রুবেল তার ভাড়ায় চালিত মোটরসাইকেলে যাত্রী নিয়ে পটুয়াখালী যান। পরে গভীর রাতে সেখান থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ডোবায় পরে যান, এতে তার মৃত্যু হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম