দৃষ্টি ও বাকপ্রতিবন্ধীর বিয়ে, আনন্দে মাতেন স্থানীয়রা

বরিশাল প্রতিনিধি
০৮ মার্চ ২০২১, ২১:৫৫আপডেট : ০৮ মার্চ ২০২১, ২১:৫৫

বরিশাল নগরীর পলাশপুর গুচ্ছগ্রামে দৃষ্টি ও বাকপ্রতিবন্ধীকে বিয়ে দিয়েছেন এলাকাবাসী। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর-কনেকে বাড়ি নিয়ে আসা হয় ঘোড়ার গাড়িতে চড়িয়ে। সোমবার (৮ মার্চ) দুপুরে ছিল বর-কনের গায়ে হলুদ। চাঁদা তুলে অতিথি আপ্যায়ন থেকে শুরু করে সব আয়োজন করা হয়। আনন্দে মাতেন স্থানীয়রা।

বর দৃষ্টিপ্রতিবন্ধী কালাম ব্যাপারী (২২) এবং কনে সুমা আক্তার (১৮) শ্রবণ ও বাকপ্রতিবন্ধী।

বর কালামের গ্রামের বাড়ি বাকেরগঞ্জের কালীগঞ্জ গ্রামে। মা-বাবা নেই। তারা দুই ভাই। কালাম ছোট। বড় ভাই আবদুস সালামও বুদ্ধিপ্রতিবন্ধী। শ্রমিকের কাজ করে যা আয় করেন, তা দিয়ে পলাশপুরের গুচ্ছগ্রামে ছোট্ট একটি ঘর ভাড়া করে থাকেন। আর কনে সুমার বাবা বাবুল পালোওয়ান। তিনি রিকশা চালান। দুই মেয়ে, এক ছেলে নিয়ে পাঁচ জনের সংসার চলান টেনেটুনে।

বিয়ের উদ্যোক্তা সুমন সরদার বলেন, ‘রবিবার বিকালে আমরা ঘোড়ার গাড়ি নিয়ে কনের বাড়িতে যাই। তাদের বিয়ে নিবন্ধন করি। সেখানে ফিরনি-মিষ্টি দিয়ে উপস্থিত লোকজনকে আপ্যায়ন শেষে ঘোড়ার গাড়িতে করে কনেকে বরের বাড়িতে তুলে আনি। বর-কনের বাড়ি পাশাপাশি হলেও ঘোড়ার গাড়িতে বর-কনেকে পুরো এলাকা ঘোরানো হয়। এ সময় উৎসুক লোকজন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে শুভেচ্ছা জানান বর-কনেকে।’

বিয়ের জন্য ২৫ হাজার টাকা চাঁদা তুলে বর-কনের পোশাক, আপ্যায়ন ব্যয় থেকে শুরু করে সবকিছু করা হয়। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেনও ছিলেন এই উদ্যোগে। তিনি বিয়ের উপহার হিসেবে বরকে হুইলচেয়ার দেন।

তবে বিয়ের পর কালাম কিছুটা চিন্তিত হয়ে পড়েছেন সংসার চালানো নিয়ে। এ জন্য বিত্তবানদের সাহায্য চেয়েছেন তিনি। তবে নববধূ সুমা স্বামীর এ চিন্তার বিষয়ে কিছু বুঝতে পারছেন না। বিয়েতে খুশির বিষয়টি তার পুরো চেহারায় ফুটে উঠেছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম