কালবৈশাখীর কবলে পড়ে পাথরবাহী বলগেট ও লঞ্চ ডুবি

ভোলা প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২১, ১৫:০৮আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ১৫:০৮

ভোলায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে একটি পাথর বোঝাই বলগেট ও ঘাটে বাঁধা যাত্রীবিহীন একটি ছোট লঞ্চ ডুবে গেছে। শনিবার (১৭ এপ্রিল) সকালে ভোলা সদর উপজেলার রাজাপুর ও চরফ্যাশন উপজেলার ঢালচর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ভোলার ইলিশ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার পাল জানান, ভোলার মেঘনা নদী ভাঙন রোধে ব্লকের কাজে ব্যবহারের জন্য কিশোরগঞ্জ থেকে পাথর বোঝাই করে এমভি জেআরবি নামে বলগেটটি আসে। এটি ভোলার জোরখাল মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। তবে ওই সময়  বলগেটে থাকা শ্রমিকরা তীরে উঠে যাওয়ায় কেউ হতাহত হননি।

তিনি আরও জানান, বলগেটটি মেঘনা নদীতে সম্পূর্ণ তলিয়ে গেছে। এতে বলগেটে থাকা মালামালসহ প্রায় ৪০-৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। তবে বলগেট উদ্ধার জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

অপরদিকে কালবৈশাখী ঝড়ে চরফ্যাশন উপজেলার ঢালচরে ঘাটে বাঁধা ছোট একটি লঞ্চ ডুবে যায়। সেখানেও কেউ হতাহত হননি। ঢালচর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ডুবে যাওয়া লঞ্চটি কয়েক বছর ধরে ঢালচর থেকে চরফ্যাশনের কচ্ছপিয়া ঘাটে যাত্রী ও মালামালে আনা নেওয়া করে আসছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী