অনুষ্ঠানের আড়াই ঘণ্টা আগে স্কুলছাত্রীর বিয়ে বন্ধ

বরিশাল প্রতিনিধি
২৮ মে ২০২১, ১৯:০২আপডেট : ২৮ মে ২০২১, ১৯:২১

বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামে অনুষ্ঠানের আড়াই ঘণ্টা আগে অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ে বন্ধ করে দিলেন ইউএনও। শুক্রবার (২৮ মে) সকাল সাড়ে ১১টায় অভিযানকালে ইউএনও বিপিন চন্দ্র বিশ্বাস ছাত্রীর বাবা তার নাবালিকা মেয়েকে বিয়ে দেবেন না বলে মুচলেকা আদায় করেন।

স্কুলছাত্রী আঁখি (১৪) ওই গ্রামের মনির হাওলাদারের মেয়ে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। শুক্রবার দুপুর ২টার দিকে একই গ্রামের হাসেম ঘরামীর ছেলে মাসুম ঘরামীর (২৬) সঙ্গে তার বিয়ের দিন ধার্য ছিল।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার জানান, অষ্টম শ্রেণির মেয়ের সঙ্গে একই গ্রামের মাসুম ঘরামীর বিয়ে ঠিক হয়। বিয়ের সব আয়োজন সম্পন্ন করেছিল ওই ছাত্রীর বাবা-মা।

খবর পেয়ে পুলিশের একটি দল নিয়ে স্কুলছাত্রীর বাসায় অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করা হয়। পরে ছাত্রীর বাবার কাছ থেকে মুচলেকা আদায় এবং তাকে সতর্ক করা হয়।

/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম