ছাত্রলীগের ধাওয়ায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান পণ্ড

বরিশাল প্রতিনিধি
৩০ মে ২০২১, ২২:৩৩আপডেট : ৩০ মে ২০২১, ২২:৩৬

যুব ও ছাত্রলীগের ধাওয়ায় পণ্ড হয়ে গেছে বরিশালের গৌরনদীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান।

গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার বাদ আছর উপজেলা, পৌর বিএনপির উদ্যোগে সরকারি গৌরনদী কলেজ জামে মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূর্ব প্রস্তুতি অনুযায়ী মিলাদের সব আয়োজন সম্পন্ন করা হয়।

বিকেল পৌনে ৫টার দিকে অর্ধশতাধিক মোটরসাইকেলযোগে যুব ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী মহড়া দিয়ে মিলাদে অংশ নিতে আসা বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেন। পরে তারা কলেজ মসজিদের সামনে অবস্থান নেওয়ায় বিএনপি নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। সেই সঙ্গে মিলাদ অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি সান্টু ভূঁইয়া বলেন, বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে। এর জের ধরে নিজেদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার দায় যুব-ছাত্রলীগের ওপর চাপাচ্ছে।

/এএম/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম