প্রধানমন্ত্রী সবার জন্য টিকার ব্যবস্থা করেছেন: তোফায়েল আহমেদ

ভোলা প্রতিনিধি
০২ জুলাই ২০২১, ২৩:১২আপডেট : ০২ জুলাই ২০২১, ২৩:১২

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। এই মহামারিতে দেশে বহু লোকের মৃত্যু হয়েছে। করোনার মহামারি মোকাবিলায় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন এবং দেশের প্রত্যেকটা মানুষকে টিকা দেওয়ার ব্যবস্থা করেছেন। প্রধানমন্ত্রী অসহায়দের জন্য মানবিক সহায়তা চালু করেছেন।

শুক্রবার (০২ জুলাই) বিকালে ভোলা সদর উপজেলা পরানগঞ্জ বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে উত্তর ভোলার পাঁচ ইউনিয়নের ছোট বাজারে লকডাউন সফল করতে ২৫ প্রতিনিধির এক ঘরোয়া বৈঠকে ঢাকা থেকে ভার্চুয়ালি নির্দেশনামূলক বক্তব্য রাখেন তোফায়েল আহমেদ। বৈঠকে সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ইলাহী চৌধুরী।

এ সময় তিনি বলেন, বিগত সময়ে ভোলায় করোনা পরিস্থিতি ভালো ছিলো। দেশের অন্য জেলারগুলোর মধ্যে শনাক্তের হার তুলনামূলক কম ছিলো। এই লকডাউনের মধ্যে যদি স্বাস্থ্যবিধি না মেনে বাড়িতে থেকে বের হন, মাস্ক না পরেন তবে ভোলায় ব্যাপকহারে করোনার শনাক্তের হার বৃদ্ধি পাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, পরানগঞ্জ বাজার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাহাদাত হোসেন শাহিন প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ জন কারাগারে
মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, চলছে পুলিশের অভিযান
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান