সালিশে বিয়ে করা চেয়ারম্যানের চালকের পিস্তল হাতে ছবি ভাইরাল

পটুয়াখালী প্রতিনিধি
০৪ জুলাই ২০২১, ২২:০৯আপডেট : ০৪ জুলাই ২০২১, ২২:১৪

পটুয়াখালীর বাউফলে সালিশে কিশোরীকে বিয়ে করে বরখাস্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের দেহরক্ষী ও গাড়িচালক মো. রুবেল হোসেনের পিস্তল হাতে একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। পিস্তলটি বৈধ নাকি অবৈধ এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।  

রুবেল হোসেন বাউফলের কনকদিয়া ইউনিয়নের কুম্ভুখালি গ্রামের বাসিন্দা আবদুর রাজ্জাক শিকদারের ছেলে। কনকদিয়া ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান শাহিন হাওলাদারের দেহরক্ষী ও গাড়িচালক তিনি।

কনকদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, ‘পিস্তলটি আসল নাকি নকল তা জানি না। পিস্তলসহ ছবি অনেক আগেই ভাইরাল হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বচনের আগে আমি ওই ছবিটি দেখেছি। তবে তাদের কাছে যে পিস্তল আছে, সেটা চেয়ারম্যানের কাছেই বেশি সময় থাকে। ওই পিস্তল দিয়ে মানুষকে ভয়ভীতি দেখানো হয়। ভয়ে এলাকার মানুষ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছে না।’

এ বিষয় মো. রুবেল বলেন, ‘এটা খেলনা পিস্তল। কীভাবে ফেসবুকে আমার ছবি ছড়িয়ে পড়েছে বুঝতে পারছি না। আমার কাছে বৈধ কিংবা অবৈধ কোনও পিস্তল নেই।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, বিষয়টি নজরে আসার পর ওই যুবকের হাতের পিস্তলের ছবিটি সংগ্রহ করেছি। ছবিটি দেখে প্রথম পর্যায়ে আমার কাছে খেলনা পিস্তল মনে হচ্ছে। তবে এ ব্যাপারে অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, যাচাই-বাছাই করে সত্যতা পাওয়া গেলে রুবেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি প্রেমঘটিত একটি সালিশে এক কিশোরীকে পছন্দ হওয়ায় তাকে বিয়ে করেন শাহিন হাওলাদার। এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। ওই কিশোরী তাকে তালাক দিয়ে বাড়ি ফিরে যায়। এরপর শাহিন হাওলাদারকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

/এএম/এসএইচ
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান