বরগুনায় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধন করলেন সৌদি যুবরাজ

বরগুনা প্রতিনিধি
১২ জানুয়ারি ২০১৬, ১৩:২৬আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ১৭:০৮

বরগুনায় স্কুল ও ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধন করলেন সৌদি যুবরাজ বরগুনার আমতলী উপজেলায় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) এর ফায়েল খায়ের প্রকল্পের আওয়াতায় একটি স্কুল ও ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ভবন উদ্বোধন করেছেন সৌদি আরবের যুবরাজ তুর্কি বিন আবদুল্লাহ। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন।  
মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে তিনি এই ভবনটি উদ্বোধন করেন।
এসময় তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে ছিলেন তার এক ভাইসহ আইডিবি এর প্রেসিডেন্ট আহম্মদ মোহাম্মাদ আলী ও ব্যাংকের আরও তিন কর্মকর্তা। এছাড়াও অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন।
এর আগে মঙ্গলবার সকাল ৯টায় হেলিকপ্টার যোগে তিনি বরগুনার আমতলীর উদ্দেশ্য রওনা হয়ে দুপুর সাড়ে ১২টার দিকে পটুয়াখালীতে অবতরণ করেন। এরপর সড়ক পথে তিনি আমতলী আসেন। এসময় তাকে সেখানে অভ্যর্থনা জানান আমতলী উপজেলা চেয়ারম্যান জিএম দেলোয়ার হোসেন, পৌর মেয়র মো. মতিউর রহমান, বরগুনা জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান