শের-ই বাংলা মেডিক্যালে একদিনে আরও ১২ মৃত্যু

বরিশাল প্রতিনিধি
১৫ জুলাই ২০২১, ০৯:৩৮আপডেট : ১৫ জুলাই ২০২১, ০৯:৪৮

বরিশালের শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় দুই জন করোনা পজিটিভ রোগীসহ ১২ জন মারা গেছেন। আর এ সময়ের মধ্যে পিসিআর ল্যাবে করোনা শনাক্ত হয়েছে শতকরা ৬১ ভাগ। বৃহস্পতিবার (১৫ জুলাই) হাসপাতাল পরিচালকের কার্যালয় থেকে এসব তথ্য পাওয়া হয়।

জানা যায়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১২ জন। এর মধ্যে দুই জন করোনা পজিটিভ ছিলেন। ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ রোগী। যাদের মধ্যে ১১ জন পজিটিভ রোগী ছিলেন।

একই সময়ে উপসর্গ নিয়ে ৫৪ রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। যাদের মধ্যে ২৬ জন পজিটিভ। এছাড়া ২২টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন ২২ রোগী।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন ২৭৯ রোগীর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১০৩ জনের। বাকিরা উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে বুধবার রাতে মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবের প্রকাশিত সবশেষ রিপোর্টে ২০৩ জনের নমুনা পরীক্ষায় ১২৪ জনের করোনা শনাক্তের তথ্য জানানো হয়। শনাক্তের হার ৬১ ভাগ।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট ভর্তি পাঁচ হাজার ৫২৪ জন। এদের মধ্যে এক হাজার ৬১৬ জন পজিটিভ রোগী ছিলেন। ছাড়পত্র নিয়েছেন চার হাজার ৩৪৯ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন এক হাজার ২৮৪ জন। আর এসময়ের মধ্যে ৮৭৪ জন মারা গেছেন। এরমধ্যে করোনা পজিটিভ ছিলেন ২৩৫ জন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের