ধর্ষণের অভিযোগে ছাত্রলীগের সাবেক নেতার বিরুদ্ধে কলেজছাত্রীর মামলা

পটুয়াখালী প্রতিনিধি
২৮ জুলাই ২০২১, ১৬:০৬আপডেট : ২৮ জুলাই ২০২১, ১৬:০৬

পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিকের বিরুদ্ধে এক কলেজছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (২৭ জুলাই) বিকালে ওই কলেজছাত্রী বাদী হয়ে আবু বক্করকে প্রধান আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই কলেজছাত্রীর সঙ্গে আবু বক্করের পরিচয় হয়। এর কয়েকদিন পর আবু বক্কর তাকে প্রেমের প্রস্তাব দেয়। এতে রাজি না হলে সোমবার (২৬ জুলাই) দুপুরে কলেজছাত্রীকে বাড়ি থেকে অপহরণ করে আবু বক্করের গ্রামের বাড়ি কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামে নিয়ে যায়। ঘরে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আবু বক্কর পালিয়ে যায়। পরে বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে জানালে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে কলেজছাত্রীকে উদ্ধার করে।

ভুক্তভোগীর বাবা বলেন, ‘মামলার পর থেকেই আমাদেরকে নানারকম ভয়ভীতি দেখানো হচ্ছে।’ এ বিষয়ে জানতে আবু বক্করের মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।

কলাপাড়া থানার ভাবপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ওই ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের