ডিজিটাল আইনে মামলা, প্রেসক্লাবের পদ হারালেন সাংবাদিক আক্কাস

ঝালকাঠি প্রতিনিধি
০১ আগস্ট ২০২১, ২১:৩৬আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১১:৩৩

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর মন্তব্য করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পর ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে সাংবাদিক আক্কাস সিকদারকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তার জায়গায় সহ-সভাপতি মানিক রায়কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

রবিবার (১ আগস্ট) প্রেসক্লাবের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আক্কাস সিকদার চ্যানেল২৪-এর ঝালকাঠি জেলা প্রতিনিধি।

দুই মন্ত্রীকে নিয়ে ফেসবুকে মানহানিকর মন্তব্য করায় গত শুক্রবার (৩০ জুলাই) প্রেসক্লাবে গিয়ে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের নেতারা প্রেসক্লাবের পদ থেকে আক্কাসকে বহিষ্কারের দাবি করেছিলেন। একই অভিযোগে বুধবার (২৮ জুলাই) রাতেই আক্কাস সিকদারের বিরুদ্ধে ঝালকাঠি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমীন মৌসুমী কেকা।

এ বিষয়ে ঝালকাঠি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক রায় বলেন, দুই মন্ত্রীকে নিয়ে ফেসবুকে মন্তব্যের বিষয়ে মামলা হওয়ার পর থেকে আক্কাস সিকদার প্রেসক্লাবের সভায় অনুপস্থিত রয়েছেন। তাই তাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি সহ-সাধারণ সম্পাদক করোনা আক্রান্ত থাকায় আমাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৫ জুলাই অন্য একজনের ফেসবুক আইডি ব্যবহার করে আক্কাস সিকদার দুই মন্ত্রীকে নিয়ে মানহানিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।

/এফআর/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান