কালীগঙ্গা নদীতে সেতুর খবরে এলাকাবাসীর মাঝে আনন্দ

পিরোজপুর প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২১, ১৯:১২আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৯:১২

পিরোজপুরের নাজিরপুর উপজেলার কালীগঙ্গা নদীর (অতুলনগর খেয়াঘাট থেকে এক হাজার মিটার) ওপর সেতু নির্মিত হচ্ছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ-আল-মাসুদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে। পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ওই চিঠিটি ফেসবুকে শেয়ার করেছেন। সেতু নির্মাণের এ খবরে এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জানান, গত ৫ সেপ্টেম্বর তিনি পিরোজপুর-গোপালগঞ্জ-ঢাকা মহাসড়কের চেইনেজ তিন হাজার ১৫০ মিটার অংশে পার্শ্ববর্তী কালিগঙ্গা নদীর ওপর অতুলনগর ঘাটে এক হাজার মিটার সেতু নির্মাণের ডিও লেটার দেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ-আল-মাসুদ স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়েছে, কালিগঙ্গা নদীর ওপর অতুলনগর ঘাটে সেতু নির্মাণের ফিজিবিলিটি স্টাডি সম্পাদন করে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘উন্নত সমৃদ্ধ পিরোজপুর গড়ার জন্য আমি কাজ করে যাচ্ছি।’

মালিখালী এলাকার বাসিন্দা নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষ্ণা বসু বলেন, ‘কালীগঙ্গা নদীর ওপর সেতু হচ্ছে এ খবরে আমরা আনন্দিত। বর্ষাকালে এ নদী থাকে খুবই উত্তাল। খেয়া পার হতে গিয়ে অনেক সময় নৌকাডুবির ঘটনা ঘটে। আমরা কৃতজ্ঞতা জানাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। কৃতজ্ঞতা জানাই, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের প্রতি। তার চেষ্টায়ই এটি নির্মিত হচ্ছে।’

মালিখালী ইউনিয়নের ৪নং মালিখালী ওয়ার্ডের ইউপি সদস্য তপন মণ্ডল বলেন, ‘বর্ষাকালে কালীগঙ্গা নদী থাকে উত্তাল। এই নদীতে (অতুলনগর এলাকায়) সেতু হচ্ছে এ খবরে আমাদের মাঝে এখন আনন্দের বান। দোয়া করি পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের জন্য। মালিখালী এলাকার মানুষের রোগব্যাধি হলে চিকিৎসা করাতে যেতে হয় টুঙ্গিপাড়ায়। সেতু হলে তারা নাজিরপুরে চিকিৎসা করাতে যেতে পারবেন।’

স্থানীয় বাসিন্দা অধ্যাপক প্রাণকৃষ্ণ বিশ্বাস বলেন, ‘পিরোজপুর-১ আসনের নাজিরপুর উপজেলা ছিল সবচেয়ে বেশি অবহেলিত। শ্রদ্ধেয় শ ম রেজাউল করিম সংসদ সদস্য ও মন্ত্রী হওয়ার পর তার এলাকায় একের পর এক উন্নয়ন করে যাচ্ছেন।’ 

/এমএএ/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী