মোটরসাইকেলের বহরে এসে বিএনপির ২ কার্যালয় ভাঙচুর

ঝালকাঠি প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২১, ২৩:০১আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২৩:০১

ঝালকাঠিতে জেলা বিএনপির দুই গ্রুপের কার্যালয়ে হামলা ও ভাঙচুররে ঘটনা ঘটেছে। সোমবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। জেলা বিএনপির দাবি, ২০-২৫ জনের একটি দল প্রায় ১৫টি মোটরসাইকেলযোগে এসে জয় বাংলা স্লোগান দিয়ে পরপর দুইটি কার্যালয়ে হামলা চালায়।

বিএনপির একাংশের নেতা আনিসুর রহমান তাপু বলেন, ‘সন্ধ্যায় শহরের আমতলা সড়কের জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়েছে একদল অস্ত্রধারী সন্ত্রাসী।’

মোটরসাইকেলের বহরে এসে বিএনপির ২ কার্যালয় ভাঙচুর

জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. শাহদাত হোসেন বলেন, ‘সন্ধ্যায় মোটরসাইকেলের বহর নিয়ে একদল দুর্বৃত্ত সরকার দলীয় স্লোগান দিয়ে আমাদের দলের জেলা কার্যালয়ে এসে চেয়ার, টেবিল, দরজা ও জানালা ভেঙে তছনছ করে দিয়েছে। এরা আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানর ছবি ভাঙচুর করেছে। বিষয়টি উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু তরুণ কুমার কর্মকার বলেন, ‘ঝালকাঠিতে বিএনপির দলীয় কার্যালয় কোথায় তা আমরা জানি-ই না। আর এ ঘটনা সম্পর্কে আওয়ামী লীগ বা আমাদের কোনও সংগঠন জড়িত নয়।’

ঝালকাঠি থানার ওসি মো. খলিলুর রহমান বলেন, ‘শহরের দুই স্থানে বিএনপির দুইটি কার্যালয়ে হামলার ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পঠিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে বিএনপির পক্ষ থেকে থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।’

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের