পাকিস্তানি সমর্থকদের ওপর ভারতীয় সমর্থকদের হামলায় দুই ভাই আহত

ঝালকাঠি প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২১, ০১:৩০আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ০১:৩০

ঝালকাঠির রাজাপুরে ভারত-পাকিস্তানের খেলা দেখার সময় পাকিস্তান বলে চিৎকার দেওয়ায় ভারতীয় সমর্থকদের হামলায় পাকিস্তানের সমর্থক দুই ভাই আহত হয়েছেন।

রবিবার রাত ৯টার দিকে উপজেলার সাংগর গ্রামের সাংগর স্কুল সংলগ্ন আলীম স্টোরের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন সাংগর গ্রামের আমীর হোসেন মৃধার ছেলে মো. কাশেম মৃধা (৩২) ও কামাল মৃধা (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, খেলায় পাকিস্তান যখন জিতে যাচ্ছিল তখন পাকিস্তানের সমর্থকরা উল্লাস করে চিৎকার দেন। এতে ভারতীয় সমর্থকদের গাত্রদাহ শুরু হয়। এ নিয়ে কথা কাটাকাটি হয় দুই পক্ষের। একপর্যায়ে পাকিস্তানি সমর্থকদের ওপর হামলা চালায়। এতে দুই ভাই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কামাল মৃধা রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।কাশেম মৃধা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

রাজাপুর থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার বলেন, হামলায় দুই জন একটু আহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কোনও পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান