ভোলায় উৎসবমুখর পরিবেশে তিন শতাধিক ক্ষুদে বিজ্ঞানীর অংশগ্রহণের মধ্য দিয়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তিনদিনের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ( বিজ্ঞান মেলা ) ও ডিজিটাল মেলা।
সকালে বর্ণাঢ্য র্যালি শেষে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে ফিতা কেটে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সেলিম রেজা।
মেলায় জেলার ৭ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বিভিন্ন দফতরের পক্ষ থেকে স্টল দেওয়া হয়েছে ।
এ উপলক্ষে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ চত্বর জুড়ে স্টল সাজানো হয়েছে। ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কৃত নানা প্রকল্প প্রদর্শন, বিতর্ক প্রতিযোগিতা, ক্যুইজ প্রতিযোগিতার পাশপাশি চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
/এইচকে/







