পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আটক

বরিশাল প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২১, ০১:৩৫আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ০১:৩৫

পুলিশের কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থী আটক হয়েছেন। আরাফাত নামের ওই ছাত্র অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের বিবিএ শেষবর্ষের এবং বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী।
 
আরাফাত ভোলা ছাত্রছাত্রী কল্যাণ সমিতির সভাপতি এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী। ভোলা জেলার দৌলতখান উপজেলার বাসিন্দা। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বরিশাল নগরীর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে তাকে আটক করা হয়। আরাফাত ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার লিখিত পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটার (পুরুষ) পরীক্ষার্থী বরিশালের উজিরপুর উপজেলার সাতরাল গ্রামের জীবন হালদারের ছেলে সৌরভ হালদারের হয়ে প্রক্সি দিচ্ছিলেন।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, পরীক্ষা শুরু পর কাগজপত্র যাচাই-বাছাইকালে আরাফাতের শারীরিক ভাষা অপরাধীর মতো ছিল। এতে পরীক্ষা পরিদর্শকের সন্দেহ হলে তার প্রবেশপত্রের ছবির সঙ্গে চাকরিপ্রার্থীর চেহারা মেলাতে গিয়ে বিষয়টি ধরা পড়ে। প্রবেশপত্রে যার ছবি রয়েছে তার সঙ্গে আরাফাতের চেহারার মিল নেই।

এরপর ওই কেন্দ্রে দায়িত্বরত পুলিশের হাতে তাকে সোপর্দ করা হয়। পরবর্তী সময়ে কোতোয়ালি মডেল থানায় নিয়ে আসা হয় আরাফাতকে। জিজ্ঞাসাবাদে আরাফাত স্বীকার করেছেন, ৩০ হাজার টাকার বিনিময়ে পরীক্ষা দিতে এসেছেন। এ ব্যাপারে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান পরিদর্শক (তদন্ত) লোকমান।

/এএম/ইউএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান