তাবলীগের ১৫ সদস্যকে অচেতন করে মালামাল লুট

পটুয়াখালী প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২১, ১৪:০৬আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৪:০৮

পটুয়াখালীর মহিপুরে তাবলীগ জামাতের ১৫ সদস্যকে অচেতন করে মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার (৫ ডিসেম্বর) ভোরে মহিপুর সদর ইউনিয়নের ইসুফপুর গ্রামের ফরাজী বাড়ি মসজিদে এ ঘটনা ঘটে। 

তাদের মধ্যে গুরুতর আহত আট জনকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাবলীগে আসা অন্য সদস্যরা জানান, শনিবার (৪ ডিসেম্বর) সকালে ঢাকা থেকে তাবলীগ জামাতের ১৫ সদস্য ওই মসজিদে ওঠেন। রাতের খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। সকালে তাদের কেউ ফজরের নামাজ পড়তে উঠতে পারেননি। দুর্বৃত্তরা রাতের খাবারের সঙ্গে চেতানাশাক খাইয়ে মালামাল নিয়ে গেছে। 

রবিবার সকালে সবাই অচেতন অবস্থায় মসজিদে ছিলেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সাত জনের জ্ঞান ফিরেছে। এখন পর্যন্ত আট জনের জ্ঞান ফেরেনি। 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অচেতন ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম